Know, what you want to know...

Latest Posts

নারীর সৌন্দর্য আসলে কি ?

By November 06, 2018

নারী বলতেই আকর্ষনীয় এবং সুন্দর এর প্রতীক।আর সে সৌন্দর্য অনেকে খুঁজে চামড়ায়, অনেকে খুঁজে মনে।নারীর সৌন্দর্য বলতে আসলে কি বোঝায়? উজ্জ্বল গায়ের রঙ, অস্বাভাবিক উচ্চতা আর আকর্ষনীয় দেহ?



যদি আপনার ধারনা তাই হয় তাহলে আপনি ভুল ধারনা নিয়ে আছেন। কারন প্রতিটি মেয়ে ই জন্ম থেকে সুন্দর তার আপন সৌন্দর্যে। তার দেহের প্রতিটি অংশ, প্রতিটি অঙ্গ প্রত্যাংগ সব কিছুই সৃস্টি করা হয়েছে অন্যের থেকে তাকে আলাদা প্রমান করার জন্য। সবাই যদি এক রকম হত তাহলে আমরা কারোও থেকে কারোর পার্থক্য করতে পারতাম না।


সৌন্দর্য গায়ের রঙ, উচ্চতা আর বাহ্যিক রুপ লাবন্যের পরিমান দিয়ে মাপা হয় না। সৌন্দর্য মাপা হয় তার ভেতর দিয়ে। যোগ্যতা ও গুনাগুন দিয়ে। তার জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনার ক্ষমতা এবং মন মানুষিকতা দিয়ে। তাই যে নারী যত বেশি এসব গুনে গুনী সে নারী তত বেশী সুন্দর।

ছবি ঃ ইন্টার্নেট থেকে সংগৃহীত


You Might Also Like

0 coment�rios